ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণবার্ষিকী পালিত


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২১ বিকাল ৫:৩২

যথাযোগ্য মর্যাদা ও নানাবিধ কর্মসূচি পালনের মধ্যদিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির মধ্যে ছিল- পবিত্র কোরআন খতম, পুষ্পস্তবক অর্পণ, ওয়েবিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (২৭ আগস্ট) সকালে পবিত্র কোরআন খতমের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নজরুল ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরী, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু প্রমুখ।

বিকেল ৩টায় শুরু হয় ‘কাজী নজরুল ইসলামের ছোট গল্পে নিম্নবর্গের জীবন : প্রসঙ্গ রাক্ষুসী ও অগ্নি-গিরি’। ড. সৌরেন বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এখানেও বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান নজরুল গবেষকরা অংশ নেন। বিকেল সাড়ে ৫টায় শুরু হয় ওয়েবিনার ‘নাটকের নজরুল’। প্রফেসর ড. আফসার আহমেদ এতে সভাপতিত্ব করেন।

রাত ৮টায় শুরু হবে ‘শোকের মাসে স্মরণসভা : নজরুল ও বাংলাদেশ’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এরপর বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের ‍আয়োজন রয়েছে।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার