ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

তিন দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৫:২৫

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী তিন দিন ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাঙামাটির পর্যটননগরী সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এমন সিন্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এদিকে চার দিন ধরে সাজেকে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটক আজ নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশে চলে গেছেন।

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, মঙ্গলবার সকালে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে চলে গেছে। সব গাড়ি নিরাপদে গন্তব্যে পৌঁছে গেছে। কোথাও কোনো সমস্যা হয়নি।

উল্লেখ্য, খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে গত শনিবার থেকে সাজেকে আটকা পড়েছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।

এমএসএম / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা