ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় ইউপি সদস্যকে পিটিয়ে জখম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৫:২৬

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। ওই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়ন পরিষদের মেম্বার শাহ আলম সর্দারকে হাতুড়ি আর লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে চক্রটির অন্যতম সদস্য হাকিম বেপারী ও তার লোকজন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউপি কার্যালয়ে এলে শাহ আলম সর্দারকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায়। আহতকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে সকাল থেকে দুপুর ও রাত থেকে ভোর পর্যন্ত অন্তত ১০ থেকে ১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে রাস্তির সাবেক চেয়ারম্যানের ছোট ভাই হাকিম বেপারী ও তার লোকজন। ফলে নদীর দুই পাড় ব্যাপক ভাঙনের মুখে পড়ে। ফলে ২১ সেপ্টেম্বর নদীর পাড়ে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। সেখানে ইউপি সদস্য শাহ আলম জোরালো বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে হাকিম বেপারীসহ কয়েকজন।

শাহ আলম মঙ্গলবার সকালে পুরান বাজারের পাশে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এলে হামিক বেপারী তাকে ডেকে নিয়ে বাইরে যায়। সেখানে হাকিম ও তার লোকজন শাহ আলমকে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা শুনে শত শত মানুষ সদর হাসপাতালে জড়ো হন। সেখানে তারা প্রতিবাদ করে দোষীদের বিচার দাবি করেন। পরে পুলিশ হাসপাতালে এসে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, বিষয়টি অবগতি হয়েছি। পুলিশ হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের বিষয়টি অবগত আছি, প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর থেকে হাকিম বেপারীকে পাওয়া যায়নি। তাকে একাধিকার ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

থানায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করবে বলে জানা গেছে।

এমএসএম / জামান

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?