হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও মালামাল জব্দ
চট্টগ্রামের হাটহাজারীতে যানযট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কলেজ গেট, বাসস্টেশন জিরো পয়েন্ট ও কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ এবং অবৈধভাবে ভাড়া গাড়ি পার্কিং করায় চালককে সর্তক করা হয়।
এ বিষয়ে ইউএনও এবিএম মশিউজ্জামান জানান, অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় পেশকার অরুণ মল্লিক, বৈষম্যবিরোধী ছাত্র পরিষদের সদস্যরা সহযোগিতা করেন।
এমএসএম / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
Link Copied