উত্তাল সাগরে টিকতে না পেরে উপকূলে ছুটছে ফিশিং বোটবহর
বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে ফিশিং বোটের বহর উপকূলের দিকে ছুটছে। শতাধিক ফিশিং বোট সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। সুন্দরবনের দুবলার ভেদাখালী খাল থেকে বাগেরহাটের বগা এলাকার ফিশিং বোটের মাঝি মামুন হোসেন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বঙ্গোপসাগরের আবহাওয়া খুবই খারাপ হয়ে পড়েছে। সাগর উত্তাল হওয়ায় প্রচণ্ড ডেউ ও ঝড়ো বাতাস বইছে। প্রবল ঢেউয়ে সাগরে টিকতে না পেরে ফিশিং বোটবহর মাছ ধরা বন্ধ রেখে উপকূলের দিকে ছুটছে। শতাধিক ফিশিং বোট মঙ্গলবার সকালে দুবলারচরের কাছে সুন্দরবনের ভেদাখালী, মেহেরআলী ও আলোরকোল এলাকার খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন বলেন, গত দুদিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সাগরে জাল ফেলতে না পেরে তাদের মাছ ধরার ট্রলারগুলো উপকূলের দিকে রওনা দিয়েছে। আবহাওয়া খারাপ দেখে কিছু ফিশিং বোট রায়েন্দা মৎস্য ঘাটে নোঙরে রয়েছে।
তিনি আরো বলেন, এ বছর জেলে-মৎস্যজীবী ও ট্রলার মালিকদের অবস্থা শোচনীয়। দীর্ঘ ৬৫ দিনের অবরোধের পর গত দুই মাসের মধ্যে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে এক মাস মাছ ধরতে পারেননি। এ অবস্থায় বোট মালিকদের অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে। জেলেরা ধার-দেনা করে সংসার নির্বাহ করছেন বলে আবুল হোসেন জানান।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমানে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ বছর ইলিশ আহরণ মৌসুমে জেলেরা সাগরে গিয়ে বারবার বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। ৬৫ দিন অবরোধের সময় সাগরের আবহাওয়া ভালো থাকে, সে সময় ভারতীয় জেলেরা নির্বিঘ্নে মাছ ধরে নিয়ে যায়। আমাদের দেশীয় জেলে ও ট্রলার মালিকদের বাঁচাতে আগামীতে ভারতের সাথে মিল রেখে একই সময়ে সাগরে ৬৫ দিন অবরোধ দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান গোলাম মোস্তফা চৌধুরী।
পূর্ব সুন্দরবন বিভাগের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, সাগরে বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পেরে অনেক ফিশিং বোট সুন্দরবনের ভেদাখালী খালসহ বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।
এমএসএম / জামান
মসজিদে ঢুকে গুলি, দুইজন আহত
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
ধামইরহাটে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, গ্রামবাসীর প্রতিবাদ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী
উলিপুরে বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা
নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
এমিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরে তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন
অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
নানা অভিযোগে নাগেশ্বরীর প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি