নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৫ জন
নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ফলে ডেঙ্গুর প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৫ জন।
নরসিংদী জেলার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ গত ২৪ ঘণ্টায় প্রাইভেট হাসপাতালে কোনো রোগী শনাক্ত হয়নি। সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছে নতুন করে ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যাও ৩৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ ডেঙ্গুতে মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৫৫ জন।
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১ জন রোগী। জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪ জন রোগী। এছাড়া পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি মোট সেবাপ্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১০০ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন।
এমএসএম / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা