ঈশ্বরদীর বাঁশেরবাদা অনার্স কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন ললিতা গুলশান মিতা
পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা অনার্স কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেত্রী ললিতা গুলশান মিতা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের সম্মেলন কক্ষে কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের।
অনাড়ম্বর অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হিতৈষী সদস্য জাহাঙ্গীর আলম, বিদ্যোৎসাহী সদস্য আশরাফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আসাদুল হোসেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলামমসহ শিক্ষকবৃন্দ।
ললিতা গুলশান মিতা সভাপতির দায়িত্বভার বুঝে নেয়ার পর শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং কলেজের শিক্ষার্থীদের ভালো ফলাফলসহ প্রতিষ্ঠানের নানামুখী উন্নয়নের জন্য সবাইকে সাথে নিয়ে কাজ করবেন বলে আশ্বস্ত করেন।
এর আগে ললিতা গুলশান মিতাকে শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভাপতি হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু সাঈদ মিয়া। পরে তিনি শিক্ষকদের সাথে নিয়ে কলেজের লাইব্রেরি পরিদর্শন করে জমিদাতা তার দাদা ও পিতার কলেজে রেখে দেয়া স্মৃতির প্রতি সম্মান জানান।
T.A.S / জামান
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ