সীতাকুণ্ডের সাবেক এমপিসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ড ছাত্রদের উপর হামলা, চাঁদাবাজি, সভা-মিছিল বন্ধ করা, নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ এনে সীতাকুণ্ডের সাবেক এমপিসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে ফৌজদারী অভিযোগ দায়ের হয়েছে। তাছাড়া ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা সীতাকুণ্ড শাখার সমন্বয়ক আজিজুল হাকিম সায়াত (২৩) এই মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে তদন্তের নির্দেশ দেন। বাদীর আইনজীবী এম এ কাশেম বিষয়টি নিশ্চিত করেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এসএম আল মামুন (৫৮), মো. শাহজাহান (৫৩), বদিউল আলম জসিম (৪৫), দিদারুল আলম এ্যাপোলো (৪২), শাহাব উদ্দিন (৩৩), সুজিত দাশ প্রকাশ কালুস (৪১), সৈয়দ তাইমুর তানসীর (৪১), সফিউল আলম মুরাদ (৪২), মিনহাজ (২৬), হাছান চৌধুরী (৪২), ফজলে ইলাহী পায়েল, জাহেদ হোসেন ফারুক (৪০), ছালাউদ্দিন (৪০), ছালাউদ্দিন প্রকাশ কানকাটা ছালাউদ্দিন (৩৫), ছালাউদ্দিন (৩২), জাবের আল মাহমুদ, রেহান উদ্দিন (৪০), মানষ চৌধুরী সংগ্রাম (৪৫), আব্দুল কুদ্দুছ ওরফে নোয়াখাইল্ল্যা কুদ্দুছ (৬০), একরাম হোসেন ওরফে ধামা রানা (৩০), মো. আবুল বশর (৩৫), দাওদ ফয়সাল (৩০), মো. সম্রাট (৩২), মো. শহিদ ওরফে ডাকাত শহিদ (৩২), রেজাউল করিম ভোলা (৩২), মো. রুবেল ওরফে ডাকাত রুবেল (২৮), এরশাদ হোসেন, মো. জাবেদ (৪০)-সহ ৭৪ জনকে নামীয় আসামি করা হয়েছে। তাছাড়া ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ ও সীতাকুণ্ড ডিগ্রী কলেজ মুখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সীতাকুণ্ড শাখা মিছিল শুরু করে। মিছিলটি দক্ষিণ বাইপাস সীতাকুণ্ড পৌরসভার মুখে শেষ করে। মিছিলে অংশ নেয়ায় আসামিরা সিটিভি ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের সনাক্ত করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশিয় অস্ত্র নিয়ে পরদিন ৪ আগস্ট শিক্ষার্থীদের মিছিলে পথরোধে করে। পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ সহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
অভিযোগকারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাবেক এমপি এসএম আল মামুনের নির্দেশে আসামিরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এসময় এসএম আল মামুন অভিযোগকারীর গলায় ছুরি ধরে এবং তার অন্যান্য সহযোগীরা রড দিয়ে অভিযোগকারীর মাথায় আঘাত করার চেষ্টা করে। পরে আসামিরা অভিযোগকারীর উপর হামলা চালায় এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।
পরে আসামিরা অভিযোগকারীর বাসায় প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। পাশাপাশি অভিযোগকারীকে জানে মেরে ফেলার হুমকি দেয়।
T.A.S / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা