ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ সিএলসি আলগী বাজার শাখায় গ্রাহক সমাবেশ


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৭:৪৫

‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’  স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ সিএলসি চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজার শাখায় এজেন্ট মেসার্স ফাহমিদা এন্টারপ্রাইজের আয়োজনে গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ সিএলসি আলগী বাজার শাখায় ডিরেক্টর জিএম ফজলুর রহমান (আকাশ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ সিএলসি চাঁদপুর জেলা শাখার প্রিন্সিপাল অফিসার ও ভারপ্রাপ্ত ম্যানেজার মো. মাছুম বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ সিএলসি চাঁদপুর জেলা শাখার অফিসার মো: নুরে আলম, গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জিল্লুর রহমান ফারুকী, আলগি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, বাংলাদেশ জামায়েত ইসলাম হাইমচর উপজেলার সেক্রেটারি জসিম উদ্দীন, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মো. মুজিবুর রহমান, আল-আমিন মহিলা আদর্শ দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহক সদস্যবৃন্দ।

T.A.S / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা