ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের স্টুডেন্টস ফুটবল কাপ অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১১:৪৫

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ মাঠে স্টুডেন্টস কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শুরু হয় টুর্নামেন্ট। সাত দিনব্যাপী এ টুর্নামেন্টে প্রিমিয়ার লিগে পাঁচটি দল অংশগ্রহণ করে এবং রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল প্রতিটি দলের মুখোমুখি হয়। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিটি দলকে মালিকানাসহ কোচিং নেতৃত্ব দেন কলেজের ক্রীড়ামোদী শিক্ষকগণ। দলগুলো হলো- গাইটন, হ্যারিসন, রবিনস, ড্যাভিডসন ও বেইলি অ্যান্ড লাভ। ফাইনালে অধ্যাপক ডা. অনূপ কুমার মজুমদারের বেইলি অ্যান্ড লাভ এবং অধ্যাপক ডা. সুভাসচন্দ্র ভাদুড়ির গাইটন দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বেইলি অ্যান্ড লাভ দল।

তৃতীয় স্থান লাভ করে ডা. অরুনিমা কামালের দল ড্যাভিডসন। টুর্নামেন্টটি ক্যাম্পাসের সকল শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কলেজ ক্যাম্পাসকে ভিন্নমাত্রা যোগ করে দারুণভাবে উজ্জীবিত, সোহার্দ্য সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি স্থাপন করে।

অধ্যক্ষ অধ্যাপক ডা. অমল চন্দ্র পাল ছাত্র-ছাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এ আয়োজন সফল করতে আন্তরিক সহোযোগিতা ও পৃষ্ঠপোষকতা দান করেন। তিনি এসএসকেএমসি নবম ব্যাচকে যারা মূল কার্যক্রম বাস্তবায়ন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন নতুন আয়োজনে সর্বাত্মক সহোযোগিতার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতা মনকে উদার করে। সহযোগিতা ও সহমর্মিতায় অনন্য উপকরণ হিসেবে কাজ করে এবং সামগ্রিক আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে প্রতিষ্ঠানপ্রধান হিসেবে গৌরবান্বিত ও সম্মানিত হয়েছেন।

T.A.S / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ