নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ-হত্যা ও জমিসংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ, হত্যা ও জমিসংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বনপাড়ার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলার দ্বারীখৈর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন সরকারের ছেলে মোনায়েম হোসেন (বাপ্পি)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিবাদী মৃত করম আলী সরকারের ছেলে মোফাজ্জল হোসেন সরকার এবং গোলাম মোস্তফা সরকার আমার আপন চাচা। তফসিল বর্ণিত সম্পত্তি আমার দাদা করম আলী সরকারের। ওই সম্পত্তি আমার পিতা মৃত মোয়াজ্জেম হোসেন সরকার মারা যাওয়ায় আমিসহ আমার অপর ভাই ওয়ারিশসূত্রে মালিক, যা আমরা ৪০ বছরের বেশি সময় ভোগদখলে রেখে ও গাছপালা লাগিয়ে দখলে বিদ্যমান আছি।কিন্তু হঠাৎ করে বিবাদী মোফাজ্জল হোসেন সরকার এবং গোলাম মোস্তফা সরকার একই গ্রামের আবু তাহেরের সহিত বায়নানামা করেন। ফলে উক্ত সম্পত্তিতে আমাদের স্বত্ব ও দখন ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় তফসিল বর্ণিত সম্পত্তি বিবাদী যাতে বিক্রি করতে না পারে, সেজন্য বিবাদীদের বললে তারা আমাদের উল্টো নানা ধরনের ভয়ভীতি প্রদশর্ন করছেন। এই মর্মে নাটোর কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বিবাদীদের মধ্যে একজন গোলাম মোস্তফা সরকার ১৯৮৪ সালের ১৬ জানুয়ারি ভুক্তভোগীর বড় বোন মৃত রোজি দশম শ্রেণির ছাত্রী থাকা অবস্থায় তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ছয় মাসের বাচ্চা পেটে থাকায় তাকে ঈশ্বরদী সরকারি হাসপাতালে বিষক্ত ইনজেকশনের মাধ্যমে হত্যা করে।
ভুক্তভোগী আরো জানান, এমতাবস্থায় তফসিল বর্ণিত সম্পত্তি আমার অংশ বুঝিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা এবং আমার বড় বোনের খুনের বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের তদন্ত করে দেখার জন্য আকুল আবেদন করছি। বিবাদী কর্তৃক যে কোনো সময় মারপিট, খুন-জখম হওয়ার সম্ভাবনা রয়েছে।
T.A.S / জামান
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ