ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১১:৫২

মানিকগঞ্জের সিংগাইরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হায়াতুন নেছা (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি সড়কের পিন্টুর বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। হায়াতুন নেছা উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের মো. আলী হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে চান্দহর এলাকায় মায়ের সঙ্গে দেখা করতে ছেলের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন হায়াতুন নেছা। বাস্তা-মানিকনগর সড়কের হাতনি শাকিব পিন্টুর বাড়ির সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা বেপরোয়া গতির দুটি ট্রাককে সাইড দিতে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা মা হায়াতুন নেছা ছিটকে পড়ে যান। এ সময় দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ ও চালককে হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

T.A.S / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান