ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে নদীতে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ২:৪
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে বাবা ও মেয়ে। নিখোঁজ বাবা ব্যবসায়ী মো. মহিদুর রহমান (৪৫) এবং মেয়ে রাফসা আক্তার(১২)। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ধলেশ্বরী নদীর বায়রা খেয়াঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বাবা-মেয়ে ওই এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসতিয়াক আহমেদ। সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ অব্যাহত রেখেছে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। এ সময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুরও। খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছেন।

আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান