গুরুদাসপুরে ভুল রক্ত প্রয়োগে শিশুর মৃত্যুর ঘটনায় আলপনা ক্লিনিক সিলগালা
নাটোরের গুরুদাসপুরে আলপনা ক্লিনিকে সাথী খাতুন (১৮) নামে এক অন্তঃসত্ত্বার শরীরে ভুল রক্ত প্রয়োগ করা হয়। ফলে গর্ভের ৮ মাস ২১ দিন বয়সী শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় সিভিল সার্জন স্বাক্ষরিত চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ সেপ্টেম্বের) দুপুরে ওই ক্লিনিকটি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাাম। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম এবং গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা।
গতকাল মঙ্গলবার ‘আলপনা ক্লিনিকে ভূল রক্ত প্রয়োগে ৯ মাসের গর্ভের শিশুর মৃত্যু’ শিরোনামে দৈনিক সকালের সময় অনলাইনে এবং অন্য একটি পত্রিকায় এ বিষয়ে নিউজ প্রচার হয়। বিষয়টি নাটোরের সিভিল সার্জন মো. মশিউর রহমানের নজরে এলে তিনি ক্লিনিকটিতে ব্যবস্থা নেয়ার জন্য নিজ স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বরাবর। তার পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা মিললে ক্লিনিকটি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, গর্ভবতী সাথীর শরীরে রক্তশূন্যতা দেখা দেয়ায় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে আলপনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত রবিবার (২২ সেপ্টম্বর) সকালে ভর্তি হয়েছিলেন। সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করে ‘এ পজিটিভ’ বলা হয়। তাৎক্ষণিক ‘এ পজিটিভ’ গ্রুপের এক ব্যাগ রক্ত সাথীর শরীরে প্রয়োগ করে ক্লিনিক কর্তৃপক্ষ। রক্ত প্রবেশের পরপরই শ্বাসকষ্ট এবং শরীরজুড়ে লাল চাকার মতো হয়ে যায়। একপর্যায়ে বন্ধ হয়ে যায় গর্ভের শিশুর নড়াচড়া। পরিস্থিতি খারাপ হলে সোমবার দুপুরে সাথী খাতুনকে গুরুদাসপুর পৌর সদরের হাজেরা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় সাথীর শরীরে ভুল রক্ত প্রয়োগ করায় গর্ভের সন্তান মারা গেছে।
সোমবার রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গর্ভের মৃত শিশুটি বের করা হয়। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য প্রথমে নাটোর মর্গে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে প্রেরণ করে গুরুদাসপুর থানা পুলিশ। তবে সাথী খাতুন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেলে রেফার করে হাজেরা ক্লিনিক কর্তৃপক্ষ।
সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম বলেন, গর্ভবতীর শরীরে ভুল রক্ত প্রয়োগে গর্ভের শিশুর মৃত্যুর ঘটনা জানতে পেরে ক্লিনিকটি সিলগালা করা হয়। এ সময় কাউকে না পাওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, গর্ভবতীর শরীরে ভুল রক্ত প্রয়োগে ৯ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় আলপনা ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। এছাড়াও ইতিপূর্বে নানা অব্যবস্থাপনার কারণে ২০২২ সালে আলপনা ক্লিনিকটি সিলগালা করা হয়েছিল। তারা নিয়মবহির্ভূতভাবে ক্লিনিকটি চালাচ্ছিল।
নাটোরের সিভিল সার্জন মো. মশিউর রহমান বলেন, গুরুদাসপুরের আলপনা ক্লিনিকে ভুল রক্ত প্রদানে গর্ভবতীর সন্তান মারা যাওয়ার ঘটনা জানতে পেরেছি। ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।
এমএসএম / জামান
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু