ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পাবনায় মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ

আমাদের জেলখানা ও বন-জঙ্গলে থাকতে বাধ্য করা হয়েছিল


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ৩:৩২

পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আমাদের জেলখানা ও বন-জঙ্গলে থাকতে বাধ্য করা হয়েছিল। আজ আমরা মুক্ত। দীর্ঘ ১৭ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে মতবিনিময় সভায় পাবনা জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ কথা বলেন। 

পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেবর মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, অফিস সেক্রেটারি এসএম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের আমির অধ্যাপক রকিব উদ্দীন, নায়েবে আমির জাকারিয়া হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, দীর্ঘ ১৭ বছর পর আজ আমরা পাবনা প্রেসক্বাবে সাংবাদিকদের সাথে খোলামনে মতবিনিময় সভা করতে পারছি। ঘৃণীত, স্বৈরাচার হাসিনার দীর্ঘমেয়াদি ক্ষমতালিপ্সুর জাঁতাকলে পড়ে জামায়াত ও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছেন। স্বৈরাচার হাসিনার দমন-পীড়নে আমাদের থাকতে হয়েছে হয় জেলে, না হয় বন-জঙ্গলে। অন্যায়ভাবে তকমা দিয়ে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। আজ আমরা মুক্ত। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যেই আমাদের দুজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আগামী নির্বাচনের জন্য জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। আমাদের আমিরে জামায়াত বলেছেন, আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করব না। ইসলামী কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই।

মতবিনিময় সভায় জেলা আমির সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত এবং সাংবাদিক নেতা দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীসহ দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ চেয়ে মোনাজাত করেন জেলা‌ জামায়াতের‌ নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম।

সভায় পাবনায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। আগামী ২৮ সেপ্টেম্বর ঐতিহাসিক পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে আমিরে জামায়াত সূধী সমাসমাবেশে বক্তব্য রাখবেন হলে সাংবাদিকদের অবহিত করা হয়।

এমএসএম / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা