রাঙামাটির ৪৪ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব
রাঙামাটিতে এ বছর ৪৪টি মণ্ডপে শারদীয় দুর্গােৎসব অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সভায় সভাপতিত্বে করেন।
সভায় বলা হয়, আগামী ৯ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় রাঙামাটির ১০ উপজেলায় শারদীয় দুর্গােৎসব অনুষ্ঠিত হবে। পূজা শেষ হবে আগামী ১৩ অক্টোবর। পূজা সুষ্ঠুভাবে শেষ করতে আনসার, বিজিবি, পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পাশাপাশি পূজামণ্ডপ এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং সরকারের নির্দেশনা মেনে রাত ১০টায় পূজা শেষ করার জন্য সভায় জানানো হয়।
এ সময় পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সহ-সেক্রেটারি মনসুরুল হক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় বিভিন্ন উপজেলা থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অনলাইনে যুক্ত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন