নেত্রকোনার ডিসির কাছে এমপিওভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
এমপিওভুক্তির দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানে করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।
জানা গেছে, স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা-প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের এক দফা দাবি নিয়ে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ দেশব্যাপী একই সময়ে সকল জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের তথ্যমতে নেত্রকোনা জেলায় ২১টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় নেত্রকোনার সদর উপজেলাসহ মদন, কেন্দুয়া, আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ সময় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের নেত্রকোনা জেলা শাখার সভাপতি মামুন সিরাজুল কাদের বলেন, এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছর এমপিওভুক্তির কথা থাকলেও তা করা হয়নি। প্রতি বছর নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বাজেটে অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তিকরণ বন্ধ রাখা হয়। বিগত সময়ে রাজনৈতিক বিচেনায় শর্ত শিথিলপূর্বক নির্বাহী আদেশে কিছুসংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। অথচ কাম্য যোগ্যতা থাকার পরও অনেক প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বৈষম্যের শিকার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বর্তমান শিক্ষাবান্ধব সরকার জনস্বার্থ বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যেই এমপিওভুক্ত করবে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান বলেন, বিষয়টি মানবিক। নিয়ম-নীতির আলোকে বিষয়টি বিবেচনার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপিগুলো প্রেরণ করব।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ