ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আশুলিয়ায় তিতাসের অভিযানে ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


জাহিদুল ইসলাম অনিক, সাভার photo জাহিদুল ইসলাম অনিক, সাভার
প্রকাশিত: ২৫-৯-২০২৪ বিকাল ৭:৩২

আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ছয়শত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বুধবার দিনব্যাপী আশুলিয়া ও গাজীপুরের সীমান্তবর্তী সারদারগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর প্রকৌশলী কেএম মনিরুল ইসলাম এর  নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়।

এব্যাপারে প্রকৌশলী আবু শাহাদাৎ সায়েম জানান, আজ  সকাল থেকে শুরু করে সারদাগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জোবিঅ আশুলিয়ার এর আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর প্রকৌশলী কে এম মনিরুল ইসলাম ( উপমহাব্যবস্থাপক -আবিবি সাভার) প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম ব্যবস্থাপক জোবিঅ আশুলিয়া,আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক,, মোঃ সাকিব বিন আ: হান্নান, উপ-ব্যবস্থাপক, , প্রকৌশলী মোঃ আসোয়াত হোসেন(সহকারী প্রকৌশলী),মো. সুমন আলী, উপ-সহকারী প্রকৌ, জোবিঅ- আশুলিয়া, সহ জোনাল বিপণন অফিসের তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। অভিযান চলাকালে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান