ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১:৫০

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত মেরাজ মণ্ডল (১৯) শাহজাদপুর পৌর সদরের পাড়কোলা মহল্লার বরকত মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পৌর সদরের পাড়কোলা বাজারের সামনে পাবনাগামী একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

দ্রুতগতির ট্রাকের সাথে অটোভ্যানের ধাক্কা লেগে যাত্রীবাহী অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা মেরাজ মণ্ডল (১৯) নামে এক যাত্রী নিহত হন। এ সময় চালকসহ তিনজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন