অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টিএসআই রফিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
যশোরের সমালোচিত সাবেক টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) রফিকুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে সম্পদ অর্জন ও সহায়তার অভিযোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলায় তাদের বিরুদ্ধে ৭ কোটি ৩০ লাখ ৯ হাজার ৩৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, যশোরের বহুল আলোচিত টিএসআই রফিকুল ইসলাম ১৯৮৭ সালে পুলিশে যোগদান করেন। এরপর ২০২৩ সালের ১৬ মে পর্যন্ত তিনি যশোরসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। এ সময়ে তিনি প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে আয় করেন, যা দিয়ে নিজের ও স্ত্রীর নামে যশোর, খুলনা, গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলেন। বিভিন্ন সময় অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক টিএসআই রফিক ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। তাদের সম্পদের বিবরণী পাওয়ার পর তদন্ত শুরু করে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে ৭ কোটি ৩০ লাখ ৯ হাজার ৩৫২ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পায়।
অবৈধ সম্পদের মধ্যে রয়েছে- গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল মৌজায় ১৮৩ দশমিক ৪ শতক এবং একই উপজেলার পাইকেরডাঙ্গা মৌজায় ৬৭ শতকসহ সর্বমোট ২৪৯ দশমিক ৪ শতক জমি, যার মূল্য ১২ লাখ ৫০ হাজার ৯২৫ টাকা। রফিকের স্ত্রী ঝরনা ইয়াসমিনের গোপালগঞ্জ পৌরসভার খাটরা মৌজায় রয়েছে ৭ শতকের মধ্যে ২ দশমিক ৩৩ শতক। অবশিষ্ট জমি তার শ্যালিকার নামে ক্রয় করা। এ জমির মূল্য ১৯ লাখ ১৭ হাজার ৬৬৬ টাকা। স্থাপনার মূল্য ১ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৩৬৬ টাকা।
যশোর পৌরসভার বারান্দি মৌজায় ৬ দশমিক ৬৭ শতক জমি, যার মূল্য ১৯ লাখ ২৯ হাজার টাকা। স্থাপনার মূল্য ৯১ হাজার ৬১ হাজার ৬৯৭ টাকা। ঢাকা সিটি কর্পোরেশনের সেনপাড়া পার্বত্য মৌজায় ৮ দশমিক ২৪ কাঠার ৯০ দশমিক ৬ অযুতাংশ, জমির মূল্য ১১ লাখ ১২ হাজার ৫৭১ টাকা, ফ্ল্যাটের মূল্য ৫০ লাখ টাকা। ঢাকা জেলার বিলামালিয়া মৌজায় ৬ দশমিক ৫০ শতক, যার মূল্য ৮৮ হাজার টাকা। খুলনা সিটি কর্পোরেশনের মুজগুন্নি আবাসিক মৌজায় ০ দশমিক ০৬৬১ একর জমি রয়েছে, যার মূল্য ১০ হাজার টাকা।
খুলনার ফুলতলার ৯ নাম্বার মশিয়ালিতে ৭ শতক জমি, যার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের হড়গ্রাম মৌজায় ০ দশমিক ০০৩০৮ একর, যার মূল্য ১০ লাখ টাকা। যশোরের পাগলাহ মৌজায় ১৯১ শতক জমির মূল্য ১১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। খুলনার ফুলতলার মশিয়ালি মৌজাতে ১ একর ৫০ শতক স্ত্রীর নামে, বাকি অংশ শালিকার নামে ক্রয় করা, যার মূল্য ৮ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। অবশিষ্ট জমির মূল্য ৮ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। যশোর কোতয়ালির পাগলাদাহ মৌজায় ৮৫ শতক, যার জমির মূল্য ৪০ লাখ ১১ হাজার ৭০০ টাকা। স্থাপনার মূল্য ৮৯ লাখ ১৫ হাজার ২২৩ টাকা। যশোর পৌরসভার বারান্দীপাড়া মৌজায় ১ দশমিক ০৩৮ শতক জমির মূল্য ১৩ লাখ ৪৫ হাজার ৯০০ টাকা। স্থাপনার মূল্য ৯২ লাখ ০৩ হাজার ৬৪৭ টাকা। একই স্থানে ৬ দশমিক ৫০ শতকের বাড়ির মূল্য ৩৩ লাখ ৬৪ হাজার টাকাসহ মোট ৪২৯ দশমিক ৫৪৪ শতক জমি।
দুদক সহকারী পরিচালক মোশাররফ হোসেন জানান, তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২১ আগস্ট দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর (সংশোধনী ২০১৯) বিধি ১৮ মোতাবেক রফিকুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা ইয়াসমিনের অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দেয়। সর্বশেষ দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে এ মামলা দুটি করা হয়।
উল্লেখ্য, রফিকুল ইসলাম বর্তমানে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন।
এমএসএম / জামান
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
হাবিবুর রহমান হাবিবের বহিষ্কার ও জেলা কমিটি পুনর্গঠনের দাবি সিরাজুল ইসলাম সরদারের
নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান
রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন
ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ
জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত
আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি
কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত