ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নবীকে নিয়ে কটূক্তি, নাটোর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:২৪

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে বিভিন্ন স্লোগানে স্লোগানে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মোড়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষার্থী শেখ ওবায়দুল্লাহদ, শিশির ইসলাম, কাওসার আহম্মেদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা।

পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

T.A.S / T.A.S

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত