খাগড়াছড়িতে পর্যটক অপহরণের নেপথ্যে ছাত্রলীগ নেতা
খাগড়াছড়িতে দুই পর্যটক ও তাদের গাড়িচালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাদের নাম এসেছে। তারা হলেন- রাঙামাটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদ, রাঙামাটি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সালাম ও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহাদ।
অপহরণের পর অর্থ লেনদেন নিয়ে চট্টগ্রামের চন্দনাইশের ইউসিবি ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে ছাত্রলীগ নেতা আহমেদ ইমতিয়াজ রিয়াদের নাম আসে। তার সূত্র ধরে উঠে আসে ছাত্রদলের দুই নেতার নাম। অপহরণের শিকার ফরিদপুরের যুবলীগ নেতা এসএম নাহিদুজ্জমামান ছবি দেখে দুই ছাত্রদল নেতাকে শনাক্ত করেন।
জানা গেছে, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী এলাকায় পর্যটক এসএম নাহিদুজ্জমামান (৩৮), মামুন ফকির (৩৮) ও গাড়িচালক জোবায়ের আলম (২৮) অপহৃত হন। অপহৃতরা সকলেই ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা। সকাল ৭টার দিকে তারা একটি প্রাইভেটকারে করে ফেরার পথে সকাল ৯টার দিকে অপহৃত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা দুপুর দেড়টার দিকে অপহৃতদের ছেড়ে দেয়। ওই ঘটনায় দীঘিনালা থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এসএম নাহিদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাজেক থেকে ফেরার পথে দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছলে সকাল সাড়ে ৯টার দিকে কিছু অচেনা ব্যক্তি পর্যটকদের ব্যক্তিগত গাড়ির গতিরোধ করে। পরে রাস্তা থেকে একটু ভেতরে পার্শ্ববর্তী করাতকলের পাশে নিয়ে মোবাইল ও জাতীয় পরিচয়পত্র নিয়ে নেয়।
এসএম নাহিদুজ্জমামান জানান, মারধরের একপর্যায়ে তারা পকেটে থাকা ১০ হাজার টাকা অপহরণকারীদের হাতে দেন। কিন্তু অপহরণকারীরা ৫০ লাখ টাকা দাবি করে। প্রাণনাশের হুমকিও দেয়া হয়। এত টাকা দিতে অসম্মতি জানালে অন্তত ২০ লাখ টাকা দিতে হবে বলে একটি ব্যাংক অ্যাকাউন্ট দেয়। অপহরণকারীদের দেয়া ব্যাংক অ্যাকাউন্টটি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) চন্দনাইশ শাখার এবং ব্যাংকের অ্যাকাউন্টটি রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদের নামে।
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদের ছোট ভাই আহমেদ ইশতিয়াক আজাদ বলেন, রাঙামাটি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সালাম ও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহাদের সাথে আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। এরা সম্প্রতি সাজেক বেড়াতে গিয়েছিলেন। পাহাড়ে সহিংসতার জেরে তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা অবরোধের কারণে আটকা পড়েন। মাঝখানে একবার কথা হয়েছিল। বলেছিলেন স্বাভাবিক হলে ফিরবেন। কিন্তু এরপর আর কথা হয়নি। এখন কোথায় আছেন জানি না।
একটি অনলাইন টকশোতে ছবি দেখালে ফরিদপুরের এসএম নাহিদুজ্জামান দুই ছাত্রদল নেতাকে শনাক্ত করে বলেন, অলি আহাদ আমাদের খুব টর্চার করেছে। তবে আব্দুস সালাম অনেকটা নীরব ছিলেন। অলি আহাদ আমার মোবাইলে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে আমার রিলেটিভকে পাঠিয়েছে।
এসএম নাহিদুজ্জামান আরো জানান, তিনি এক সময় ফরিদপুরে যুবলীগের রাজনীতি করতেন। গত ৫ বছর ধরে তিনি কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে নেই। ফরিদপুরে তাদের পাট ও পেট্রোল পাম্পসহ অনেক ব্যবসা রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেছেন, মামলাটি রেকর্ড হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে মূল ঘটনা জানার জন্য নির্দেশ দিয়েছি। তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা রিয়াদ, ছাত্রদল নেতা অলি আহাদ ও আব্দুস সালামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, এ ঘটনার বিষয়ে কিছু জানি না। খোঁজখবর নিয়ে জানাব।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন