হত্যার হুমকির ঘটনায় জিডি করলেন সাংবাদিক আব্দুল হাছিব
জাতীয় পত্রিকা সকালের সময় দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি ও সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল হাছিবকে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করেছে অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ও দোষীদের আইনের আওতায় আনার জন্য কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার রাত ১০টা ৯ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি ০১৭৮০১৯৭১৪৩ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৭১১৩০২২১০ মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি তার নিরাপত্তা ও দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার অনুরোধ করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুল হাছিব দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ও সকালের সময়ের দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এমএসএম / জামান
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন