মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বাকৃবিতে মানববন্ধন
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)-কে গালি ও কটূক্তির প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা। পরে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের আব্দুল জব্বার মোড়ে এসে সমাবেশ করেন তারা
এ সময় শিক্ষার্থীরা ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান। সমাবেশে বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমানসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, নবীর দুশমনের গালে গালে, জুতা মারো তালে তালে, সাবিলুনা কাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘বিশ্বনবী আমার প্রাণ, তাইতো আমি মুসলমান, আল্লাহর এই দুনিয়ায়, শাতিমে রাসূলের (সা.) ঠাঁই নাই,’ নবীর আদেশে চলব, সব জুলুমাত রুখব, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, মুনাফিক তুমি নবীজির দুশমন’সহ বিভিন্ন পোস্টার দেখা যায়।
সমাবেশে কৃষি অনুষদের শিক্ষার্থী সাব্বির হোসাইন রিজন বলেন, আজকে বিশ্বের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলিজার টুকরা মহানবী (সা.)-কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটূক্তি করা হচ্ছে। আমরা কুরআনের আয়াত অনুযায়ী এখানে একত্রিত হয়েছি। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা মানে মুসলমানদের আঘাত করা। যারা মুসলমানদের আঘাত করে তারা আসলে ভুল করে। তারা রাসূল (সা.)-কে আঘাত করার মাধ্যমে মুসলিমদের ইমানকে শানিত করে দেয়। তারা মুসলিমদের আরও ঐক্যবদ্ধ করে দেয়, সেটি বুঝতে পারে না।
এ সময় কৃষি অনুষদের দিবতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মাহাদী বলেন, আজকে ভারতের বিভিন্ন জায়গায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা হচ্ছে। আল্লাহর এই জমিনে তাদের জায়গা দেয়া হবে না। মুসলিম জেগে ওঠো। ঘুমোনোর সময় নেই।
সমাবেশে উপস্থিত হয়ে বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, মহানবী (সা.)-কে নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। দেশেও হচ্ছে, দেশের বাইরেও নবীকে নিয়ে কটূক্তি করছে। আমাদের দুটি জিনিস কুরআন এবং হাদিস অনুসরণ করতে হবে। এই দুটি জিনিস যদি অনুসরণ করতে না পারি তাহলে আমি মুসলিম থাকব না। ইসলাম হচ্ছে কুরআন মানা এবং রাসূল (সা.) যা রেখে গেছেন সেগুলো মেনে চলা। বিশেষ করে জিহাদ। আজকে যখন মুসলমানরা জিহাদ ছেড়ে দিয়েছে, তখনই সে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে।
T.A.S / জামান
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের