ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ১:২৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে গর্তের পানিতে পড়ে সানজিদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ ভান্ডারা মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত সানজিদ ওই মহল্লার সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বাড়ির লোকজনের অগোচরে সানজিদ বাইরে বের হয়। এ সময় তার মা রান্নাঘরে কাজ করছিলেন। কিছুক্ষণ পর তার মাসহ পরিবারের লোকজন সানজিদকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার পরে তারা বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তের পানিতে সানজিদকে ভাসমান অবস্থায় দেখতে পান। তারা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জামান / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির