ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ : সরকারের কাছে কূটনৈতিক প্রতিবাদের দাবি জাককানইবি শিক্ষার্থীদের


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ৩:৫৬

সম্প্রতি ভারতীয় পুরোহিতের হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করা ও উক্ত কটূক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হন। সমাবেশে শিক্ষার্থীরা ‘দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা’, ‘মোদির দালালেরা, হুঁশিয়ার সাবধানে’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্বনবীর অপমান, সইবেনারে মুসলমান’, ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘নারায়ে তাকবির, আল্লাহ আকবর’, ‘বিশ্বনবীর দুশনমনের, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগানে মুখরিত করেন।

উক্ত প্রতিবাদ সমাবেশের সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্বের ইতিহাসে দুটি বর্বর জাতি রয়েছে, ইসরাইল আর ভারত। ইসরায়েল যেভাবে অন্য রাষ্ট্রকে গ্রাস করে, ভারতও আমাদের গ্রাস করতে চায়। ভারত আমাদের আগস্টে বন্যার মধ্যে রেখে অমানুষের পরিচয় দিয়েছি। এখন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমাণ দিয়েছে। ভারতের পুরোহিত ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়ে গেছে, যা একটি সভ্য জাতির পক্ষে সম্ভব নয়। যুগে যুগে রাসূলের নামে মিথ্যাচার করেছিল, পরবর্তীতে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অথচ রাসূলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কূটনৈতিকভাবে বিষয়টির প্রতিবাদের দাবি করে শিক্ষার্থী হাসান রহমান বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটূক্তি করে যে কথা বলেছে, সেটা মুসলমানরা কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের ওপর বারবার আঘাত করতে পারে না।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?