মহানবী (সা.)-কে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ
সম্প্রতি মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে ভূঞাপুরের সাধারণ মুসল্লিদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, প্রথমে ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহ-সভাপতি হাফেজ মুফতি মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ শহীদুল্লাহ আন্দেপুরী, হাফেজ সিরাজুল ইসলাম, হাফেজ মুফতি নাজিম সিদ্দিকী প্রমুখ।
এ সময় বক্তারা ভারতের হিন্দু পুরোহিতের ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি, ইসলাম অবমাননা করা এবং বিজেপি নেতা নীতেশ রানে রামগিরি মহারাজকে সমর্থন করায় কটূক্তিকারী ও সমর্থনকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। পাশাপাশি ভারতীয় সকল পণ্য বর্জনের জন্য সকল মুসলমানের প্রতি অনুরোধ জানান তারা।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান