মধুখালীতে রামদিয়া বাঁশপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফরিদপুরের মধুখালীতে রামদিয়া বাঁশপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রামদিয়া বাঁশপুর ক্রীড়া সংঘের উদ্যোগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ২নং রামদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমকলো আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ ইমদাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন- ফরিদপুর থেকে আগত জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদি হাসান মন্নুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রামদিয়া বাঁশপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম এই আসরে নিউ জননী স্পেশালাইজড হসপিটালের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্ট পরিচালনা দায়িত্ব ছিলেন- প্রধান উপদেষ্টা মিয়াজুল ইসলাম মিরাজ, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আকরাম হোসেন, মাঠ পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ রিপন মেধাসহ অন্যরা।
বক্তারা তাদের বক্তব্যে তরুণদের মাদক ছেড়ে খেলাধুলায় অভ্যস্ত হতে আহ্বান জানান।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত