ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

ইউনিয়ন যুবদল নেতার ওপর আওয়ামী ক্যাডারদের হামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৬:৪৭

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবদলের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক মো. মুকাদ্দেস হোসেন মুকাকে সদ্য পতন হওয়া স্বৈরাচার সরকার আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে শৈলকুপা উপজেলার রয়েড়া বাজার এলাকার সামছদ্দি মোল্লার দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। এই যুবদল নেতা বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলার রয়েড়া বাজার এলাকায় যাচ্ছিলেন মো. মোকাদ্দেস হোসেন মুকা। সামছদ্দি মোল্লার দোকানের সামনে পৌঁছলে তার ওপর হামলা করা হয়। এ সময় মোকাদ্দেস হোসেন মুকাকে রাস্তায় ফেলে পেটাতে দেখা যায়।

আহত অবস্থায় তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তার অবস্থার অবনতি হলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সরেজমিন স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ নেতা গহরের নৃতত্বে আওয়ামী ক্যাডার বাহিনীর বক্করের ছেলে আকমল, সিআইয়ের ছেলে রানা, জহিরের ছেলে রুহুল, মৃত গালিমের ছেলে হাসান, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুপুরের ছেলে পিকুল, উসমানের ছেলে আনারুলসহ অনেকে দেশীয় অস্ত্র নিয়ে মোকাদ্দেস হোসেন মুকার ওপর অতর্কিত হামলা করে। স্থানীয়দের উপস্থিতি বুঝতে পেরে তাকে রাস্তার ওপর আধমারা করে পালিয়ে যায় হামলাকারীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতা মো. গহরের নেতৃত্বে এলকায় ছাত্র-জনতার ওপর নির্যাতন করে আসছিল এসব নাম ধারী ক্যাডার।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক মো. আমিরুল ইসলাম বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো অরাজকতাকারীকে ছাড় দেয়া হবে না। হামলার সাথে যারা যুক্ত, তাদের আইনের মাধ্যমে কঠোরহস্তে দমন করা হবে।

এমএসএম / জামান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত