ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে মুহম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৬:৪৮

ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মহারাষ্ট্রের বিজিপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক রাসূল (সা.)-কে অবমাননা ও বায়তুল মোকাররম মসজিদের সহিংস ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলা  শাখা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া জামেয়া ইসলামিয়া আজিজিয়া শামসুল উলুম মাদ্রাসার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও চন্দ্রদিঘলিয়া জামেয়া ইসলামিয়া আজিজিয়া শামসুল উলুম মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইমরান হুসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, শিক্ষক ওলিয়ার রহমান, মাওলানা শাহ জালাল, মাওলানা ওসমান গনি, মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা কাজী সুলাইমান, মাওলানা শুআইব আহমাদ প্রমুখ। 

হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ বলেন, গত আগস্ট মাসে রাসূল (সা.)-এর নামে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেন বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে। তাদের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, রামগিরি মহারাজ রাসূল (সা.)-এর নামে জঘন্যতম কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা। রামগিরির বিরুদ্ধে রাজ্যজুড়ে ৫০টিরও বেশি মামলা হয়েছে। রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিমবিদ্বেষী বক্তব্য দিতে থাকেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নিতেশ নারায়ণ রানে। 

অন্য বক্তরা বলেন, ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবী (সা.)কে অবমাননাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সদ্য অপসারিত খতিব মুফতি রুহুল আমিন জুম্মার নামাজ পড়ানোর চেষ্টাকালে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দেশ-বিদেশের সকল আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সাথে সাথে গোপালগঞ্জের হেফাজতে ইসলাম তার তীব্র সমালোচনা ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। 

পরে অনুষ্ঠানের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ পবিত্র দরুদ শরীফ পাঠ করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ