ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে ১০০ কৃষককে বিনামূল্যে বীজধান দিলেন বাকৃবি শিক্ষার্থীরা 


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১১:১৫

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের অংশ হিসেবে আরো ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের চারা ও কৃষি উপকরণ বিতরণ করেছে এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ। শুক্রবার (২৭ সেপ্টম্বর) লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। 

জানা গেছে, আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বাকৃবির শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বিনা ধান-১৭-এর বীজতলা তৈরির কাজ শুরু করেন। এর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলার ১০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করা হয়। এরমধ্যে জেলার কমলনগর উপজেলার ৪০ জন, রায়পুর উপজেলার ৪০ জন এবং রামগঞ্জ উপজেলার ২০ জন কৃষকের প্রত্যেককে ২০ শতাংশ জমির জন্য ধানের চারা, সার ও কীটনাশক বিতরণ করা হয়। এই কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেছে ঢাকা ব্যাংক।

কৃষি উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- বাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রভাষক মো. হোসেন আলী। এছাড়া কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহীন রানা, রামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার ও রায়পুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহানুর রহমান।

উপজেলা কৃষি অফিসারবৃন্দ কৃষকদের সহায়তার জন্য শিক্ষার্থীদের গৃহীত এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি এসব কৃষি উপকরণ দেশের খাদ্য চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে নোয়াখালীর সুবর্ণচরে ২০০ জন, কুমিল্লার দেবীদ্বারে ৫০ জন এবং ফেনীর সোনাগাজীতে ৫০ জন কৃষকের মাঝে ধানের চারা ও সার বিতরণ করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেনীর সোনাগাজীতে ৪০ জন এবং পরশুরামে ৬০ জন কৃষককে এ সহায়তা প্রদান করেন।

জামান / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা