ফেনীতে পুঁজি হারিয়ে দিশাহারা পোল্ট্রি খামারিরা
ফেনীর ৬টি উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় পোল্ট্রি খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বন্যায় জেলার ৫ হাজার খামারির ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সদর উপজেলার কালিদহ ইউনিয়নের তাসফিয়া পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী ওমর ফারুক জানান, এবারকার আকস্মিক বন্যায় সড়কসংলগ্ন খামারে পাঁচ ফুট উপরে পানি উঠে যায়। তার খামারে থাকা লেয়ার মুরগি ও ডিম দেয়ার উপযোগী মুরগি মরে গেছে। প্রায় ৪ হাজার মুরগি বন্যার পানিতে মরে যায়। এছাড়াও তার ৫ একর ফিশারির ৮৫ হাজার মাছ ভেসে গেছে। এতে তার প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া পোল্ট্রির মালিক মো. সাদেক জানান, তার দুটি লেয়ার শেডের প্রায় ৫ হাজার মুরগি বন্যার পানিতে তলিয়ে যায়। এছাড়াও পোল্ট্রি ফিড পানিতে নষ্ট হয়ে যায়। তার অনুমানিক ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ছনুয়া পোল্ট্রির নামে সরকারি, বেসরকারি ও এনজিওর লোন রয়েছে। পুঁজি হারিয়ে তিনি এখন দিশাহারা।
এছাড়া যেসব জায়গা থেকে বন্যার পানি সরে গেছে, সেখানে ভেসে উঠছে ক্ষত। রাস্তাঘাট ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন। মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে দেখছেন তাদের মাথা গোজার ঠাঁই বিলীন হয়ে গেছে। এছাড়া প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা হাজারো পোলট্রি ফার্ম নষ্ট হয়ে গেছে। গৃহপালিত গরু-ছাগল, হাঁস-মুরগি হারিয়ে লাখো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের দেয়া তথ্যমতে, এবারকার বন্যায় প্রাণিসম্পদ খাতে এখন পর্যন্ত প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এটা প্রাথমিক হিসাব। ভবিষ্যতে এর পরিমাণ আরো বাড়তে পারে।
খামারিরা বলছেন, এবারকার বন্যায় ফেনী জেলার ছোট-বড় পাঁচ হাজারের বেশি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেষ সম্বল হারিয়ে তারা এখন নিঃস্ব। ঋণের দায়ে পথে বসতে হবে অনেককে।
T.A.S / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান