কেয়ারটেকার সকারকে চাপ প্রয়োগ না করে কাজ করার সুযোগ দিতে হবে : ডা. তাহের
নির্বাচন নিয়ে কেয়ারটেকার সরকারের ওউপর অনেক চাপ সৃষ্টি হতে পারে, আমরা এটা চাই না। কারণ তারা সুষ্ঠু প্রথায় নির্বাচন ও সংস্কার করতে কঠিন হবে। তাদের সুযোগ দিতে হবে। বিএনপি-জামায়াতসহ সকল রাজনৈতিক নেতার ঐক্য হয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কারকাজ করার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াত আয়োজিত সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ একটি স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে। মহান আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন কিন্ত তারা আমাদের জামায়াত নেতাদের মিথ্যা অপবাদ দিয়ে তাদের ফাঁসি দিয়েছে, যা জবাব দিয়েছেন এ দেশের ছাত্র-জনতা। বিজয়ের পতাকা এই বাংলার আকাশেই উড়বে ইনশাআল্লাহ।
আলোচনা সভায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন ও পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম।
এমএসএম / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা