গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬
ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃসড়ক ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান। এর আগে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে আলীপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়ীপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে আমিনুল,ধামগড় গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মাসুম, মনারবাড়ী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে সাইফুল, বাদশা মিয়ার ছেলে সাকিব, মৃত হাফিজ উল্লাহ'র ছেলে রাকিব এবং পিরোজপুর জেলার কাউখালী উপজেলার দুলাল হোসেনের ছেলে রুবেল হোসেন।
পুলিশ আটকদের কাছ থেকে ঢাকা মেট্রো ন-১১-৫৭৩০ নম্বরের একটি পিকআপভ্যান, একটি চাপাতি, দুটি চাকু, একটি পাইপ ও একটি প্লাস উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা নামক এলাকার ঢাকামুখী সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে।
গজারিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা হয়েছে। এদের সাথে থাকা অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান