ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৫:৩২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পৌর শহরে দলটির কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- জেলা নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মিন্নাতুল পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজ উদ্দিন মাস্টার, পৌর জামায়াতের আমির আব্দুল মাতিন বিশ্বাস, সেক্রেটারি মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জামায়াত নেতা শাহাজালাল জুয়েল প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতেরর সেক্রেটারি মাওলানা রজব আলী। 

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মোহনা টিভির উপজেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। 

সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বিগত দিনে তাদের ওপর নির্যাতন ও নিপীড়নের কথা তুলে ধরেন। তারা তাদের বক্তব্যে বলেন- দীর্ঘ ১৭ বছর আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। সে সময়ে আমরা আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারিনি এবং সাংবাদিকদের সাথেও বসতে পারিনি। আজ আমরা মুক্ত ও স্বাধীনভাবে কার্যক্রম শুরু করেছি।

জেলা নায়েবে আমির তার বক্তব্যে বলেন, আমরা সাম্প্রদায়িক দল নই, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো কোনো ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, নেই। আজ দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যাবতীয় সংস্কার করে তারা যৌক্তিক সময়ে নির্বাচন দেবে।

সভায় জামায়াত নেতারা সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমসহ সকল অনুষ্ঠানের বস্তনিষ্ট সংবাদ প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির