ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৬:০

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবন্ধীকে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারটি। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী জমির উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী ও প্রতিবন্ধী ফেরদৌস সেখ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি জানায়, আমরা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের স্থায়ী বাসিন্দা। গোবিন্দাসী মৌজার বিআরএস ৩২২নং দাগের ৯ শতাংশ জমি আমাদের পিতা ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘ ৫০ (পঞ্চাশ) বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসতেন। কিন্তু গত দুই বছর যাবত উক্ত ভূমি গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির প্রভাবশালী দুই নেতা মাকসুদ জামিল মিন্টু ও মো. আব্দুল আল মামুনের নেতৃত্বে কিছু ব্যক্তি গায়ের জোরে দখলে নিয়েছে। আমরা জমি দখল করতে গেলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। আমরা একাধিকবার দখলে যেতে চেয়েও তাদের ভয়ে যেতে পারিনি। পরে আমরা স্থানীয় চেয়ারম্যান বরাবর আবেদন করি। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বরং আমাদের আরো ভোগান্তির শিকার হতে হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ফেরদৌস সেখ বলেন, জমি দখলের পর আমরা থানায় একটি মামলা দায়ের করি। তারপর থেকে আমাদের কয়েক দফায় মারপিট করে এবং মামলা উঠিয়ে নেয়ার জন্য বলপ্রয়োগ করতে থাকে। এরপর কোনো উপায় না দেখে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেই। এখন সংবাদ সম্মেলনপরবর্তীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানায় ওই ভুক্তভোগী পরিবার।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ