ফেনসিডিল-গাঁজাসহ ছাত্রদল নেতা আটক
লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মছির উদ্দিন দুলালকে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার তাকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে র্যাব-১৩।
কাউনিয়া থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মছির উদ্দিন দুলালকে গ্রেফতার করে তারা। পরে তাকে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। মছির হোসেন দুলাল হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন জানান, তিনিও বিষয়টি লোকমুখে শুনেছেন। খোঁজখবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।
কাউনিয়া থানার ওসি এসএম শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটক মছির উদ্দিন দুলালকে শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব।
T.A.S / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি