দুর্বৃত্তদের হামলায় জবি ছাত্রদলকর্মী গুরুতর জখম
নড়াইলের নড়াগাতীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী মিলন শেখকে (২৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মিলন শেখ ঢাকা থেকে নিজ গ্রাম খাশিয়ালে গেলে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, মিলন শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ঘনিষ্ঠ কর্মী।
স্থানীয় লোকজনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ কর্মী সজল খন্দকারের নেতৃত্বে হামলা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নড়াগাতী থানা ছাত্রদলের নেতা রিমন মোল্লা জানান, মিলন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। একই সাথে নিজ এলাকায়ও ছাত্রদলের কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। পূর্ববর্তী বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা তাকে কুপিয়েছে।
নড়াগাতী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিশান জানান, মিলন আমার স্নেহের ছোট ভাই। সে জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে। ছাত্রদলের আদর্শ ধারণ করে। বিগত আন্দোলনে তার সক্রিয় ভূমিকায় ছিল। আমি এ হামলার বিচার চাই।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সুজন মোল্লা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, মিলন বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সকল ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের গত ১৬ বছরের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা ছিল এটি। ভারতে বসে শেখ হাসিনা নিজে এসব নির্দেশনা দিচ্ছেন, যেটার প্রতিফলন দেখা গেল এ ঘটনায়।
তিনি আরো বলেন, সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে আন্দোলন করবে ছাত্রদল। নয়তো তাদের যেখানে পাওয়া যাবে সেখানে ধরে উপযুক্ত শাস্তি দিয়ে প্রশাসনের নিকট তুলে দেয়া হবে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফিজুর রহমান বলেন, মূলত গ্রাম্য আধিপত্যের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ সেপ্টেম্বর একটি মারামারির ঘটনা ঘটেছিল৷ তার জেরে মিলনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
T.A.S / জামান
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ