ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১২:৪৫

আগামী এক বছরের নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও দুই দিনব্যাপী বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লার কোটবাড়ীতে প্রতিষ্ঠানটির ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ও বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। আমরা এ সম্মলনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  সচিব  মোসাম্মৎ শাহানারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্র্যাক বাংলাদেশের চেয়ারপার্সন ও পিসিআরসির নির্বাহী পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান, স্থানীয় প্রশাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ, কুমিল্লা বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন প্রমুখ। 

উল্লেখ্য, ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী আখতার হামিদ খান। তার উদ্ভাবিত পদ্ধতি গ্রামীণ অর্থনীতিতে বেশ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া-মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’