ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

শৈলকুপায় চলাচলের অনুপযোগী স্টিল ব্রিজের মেরামত শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৩:১৩

ঝিনাইদহের শৈলকুপার স্ট্রিলের সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়ায় মেরামতের কাজ শুরু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সরেজমনিন ব্রিজের মেরামতের কাজ লক্ষ্য করা যায়।

এরই মধ্যে ৪ লাখ ৯০ হজার টাকার বাজেটে সাখাওয়াত হোসেন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটির মেরামতের কাজ শুরু করেছে।পাটাতন জং ধরে ছিদ্র হয়ে পড়ায় ১০টি প্লেট, ৩টি চ্যানেল ও ৩৫০টি নাটের ব্যবহার করে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

জানা গেছে, ১৯৯৫ সালে গাড়াগঞ্জ-কুমারখালী সড়কের কুমার নদের উপর ১১২ মিটার দৈর্ঘ্যে ব্রিজটি নির্মাণ করা হয়। সে সময় সড়ক ও জনপথের অধীনে থাকলেও বর্তমানে এটি এলজিইডির আওতাধীন। নদী পারাপারের একমাত্র এই ব্রিজ গত কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝেমধ্যে মেরামত করলেও কিছুদিন পর আবারো ফিরছে একই অবস্থায়। দিনে-রাতে জং ধরে ছিদ্র হওয়া গর্তে পড়ে আহত হচ্ছেন অনেকে। নামমাত্র মেরামত চলছে বলে জানান স্থানীয়রা।

গলুকনগর গ্রামের মনজুরুল ইসলাম বলেন, প্রতিদিন এই ব্রিজ দিয়ে গকুলনগর, কৃষ্ণনগর, হারুনদিয়া, দোহখোলা, হররা, দিগনগর, আগুনিয়াপাড়া, তমালতলা, গোপালপুর, বেনিপুর, কচুয়া, কাচেরখোল, মির্জাপুর, সিদ্ধি, হরিদেবপুর গ্রামসহ খোকসা পর্যন্ত হাজার হাজার মানুষ চলাচল করে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়বে।

কৃষ্ণনগর গ্রামের এনারুল জোয়ার্দার বলেন, স্টিলের এই ব্রিজ দিয়ে গাড়াগঞ্জ থেকে হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু ব্রিজের অনেক স্থানে জং ধরে ছিদ্র হয়ে গেছে। মাঝ থাকে লোহার পাত ভেঙে যাওয়ায় গাড়ি চলায় দেবে গেছে। যে কোনো সময় ভেঙে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মাঝে মাঝে নামমাত্র মেরামত করা হয়। হাজার হাজার মানুষের ভোগান্তি নিরসনে নতুন একটি ব্রিজের জন্য অনুরোধ করে আসছি আমরা।

ভ্যানচালক জসিম উদ্দিন বলেন, ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায়র পরও থামছে না ভারী যানবাহন চলাচল। মাঝে মাঝে ব্রিজের পাটাতন খুলে পড়ায় আমাদের ভোগান্তিতে পড়তে হয়। আমি ভ্যান চালিয়ে আয় করি। এভাবে মাঝে মাঝে ব্রিজ ক্ষতিগ্রস্ত হলে আমাদের পড়তে বিপদে। ভারী যানবাহন চলাচল বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

রুবেল হোসেন নামে এক গাড়িচালক বলেন, যখনই ব্রিজের মাঝখানে গাড়ি যাচ্ছে তখন পাত নিচু হয়ে যাচ্ছে। কখন যেন ভেঙে যায়, এই ভয়ে সবাই পারাপার হচ্ছে। আমরা চাই দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে একটি ব্রিজ নির্মাণ করে এ সমস্যা সমাধান করা হোক।

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক বলেন, এই স্টিলের ব্রিজ দিয়ে প্রতিদিন হজার হাজার মানুষ চলাচল করে। প্রতিনিয়ত ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। গাড়াগঞ্জ মিয়া জিন্না আলম কলেজের পাশ দিয়ে নতুন একটি ব্রিজ নির্মাণ করা হলে নদীর ওপারের গ্রামের শিক্ষার্থীদের কলেজে আসতে সুবিধা হতো। সেই সাথে ভারী যানবাহন চলাচল করতে পারত। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া যেত। 

এ ব্যাপারে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, ব্রিজটি খুবই গুরুত্বপুর্ণ। কিন্তু আপাতত নতুন কোনো ব্রিজ ওখানে নির্মাণ করার পরিকল্পনা আমাদের নেই। তবে চলাচলের উপযোগী করার জন্য আমরা মেরামত করছি। আগামীতেও মেরামত কার্যক্রম অব্যাহত থাকবে।

T.A.S / জামান

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন