অংকুরের উদ্যোগে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
সাংস্কৃতিক সংগঠন অংকুরের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের প্রান্তিক কনভেনশন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অংকুরের সহ-সভাপতি ও এরিনা এগ্রো কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সেফটি মুভমেন্টের মহাসচিব ও দৈনিক সোনালী খবরের যুগ্ম-সম্পাদক মো. ইউনুছ আলী।
অংকুরের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম উদ্দীন জুলিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন- স্বেচ্ছাসেবী সংস্থার (সিও) নির্বাহী পরিচালক সামছুল আলম, অংকুরের সহ-সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আহসান হাবীব রওনক, নাট্য ব্যক্তিত্ব আব্দুস সহীদ মিঠু, ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদীন ও রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মো. হায়দার আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। এডিস মশার কামড়ে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হই। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধ করতে হবে। এজন্য আমাদের বাসাবাড়িসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর ভয়াবহতা রোধ করা সম্ভব।
অংকুরের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা ও সঙ্গীত পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস।
সভায় বক্তাগণ ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ