ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

মহেশপুরে বিশ্বনবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত


মহেশপুর প্রতিনিধি photo মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৪:১৬

ঝিনাইদহের মহেশপুরে বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে উপজেলা ওলামা ও ইমাম পরিষদ। স্লোগানে স্লোগানে পুরো শহর প্রদক্ষিণ করে শহরের কলেজ স্ট্যান্ডে সমবেত হন তারা।

পরে সমাবেশে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বনবী (সা.)-কে নিয়ে কোনো অপমান বরদাস্ত করা হবে না। এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আন্তর্জাতিক আইনের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মুসল্লিরা।

এ সময় মহেশপুর কওমি মাদ্রাসার সহ-সভাপতি নাজির আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, খুলনা বিভাগের কওমি মাদ্রাসা ওলামা পরিষদ মহেশপুর শাখার সেক্রেটারি সরোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২