ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানিবন্দি ২০ হাজার পরিবার, দুর্ভোগ চরমে


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৪:৫৩

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে লালমনিরহাটের পাঁচ উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় ২০ হাজার পরিবার। জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী, গড্ডিমারী ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্রামীণ কাঁচা-পাকা সড়কসহ আমনের ক্ষেত তলিয়ে গেছে। বাড়িঘরে পানি থাকায় রান্নাও বন্ধ। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাদ্য ও গোখাদ্যের সংকট। ফলে বানভাসিরা রয়েছেন চরম বিপাকে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫২.০৭ মিটার, যা বিপদসীমার মাত্র ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালে ব্যারাজ পয়েন্ট দিয়ে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বন্যাকবলিত এলাকার মহিষখোঁচার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানিবন্দি মানুষের দুর্ভোগের অন্ত নেই। অনেকের ঘর পানিতে হাবুডুবু খাচ্ছে। তলিয়ে গেছে পাঁকা-কাচা সড়কসহ ধানক্ষেত। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যত্র।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা বারোঘরিয়ার বাসিন্দা রিপন মিয়া জানান, গত কয়েক দিনের বৃষ্টি ও ভারত থেকে আসা পানির কারণে নদীর পানি লোকালয়কে প্লাবিত করেছে। এতে আমার বাড়িতে কোমরসমান পানি। আমরা খুবই কষ্টে দিনাতিপাত করছি।

সদর উপজেলার কালমাটি পাকার মাথার বাসিন্দা খয়বর হোসেন জানান, গত বৃহস্পতিবার তিস্তার পানি বেশ কম ছিল। ওই দিন রাত থেকে পানি বৃদ্ধি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হলো। তিন দিন পানিবন্দি মানুষজনের কেউ খবর নিতে আসেনি বলে অভিযোগ তার।

একই এলাকার কৃষক নাজমুল আকন্দ বলেন, গত চার দিনের বৃষ্টির জন্য মানুষ প্রয়োজন ছাড়া ঘর ছাড়েনি। তিন দিন পানিবন্দি অবস্থায় দিন কাটছে খুনিয়াগাছের নদীপারের মানুষজনের। খাবার রান্না বন্ধ চুলাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভেজা থাকায়৷

কালীগঞ্জের ভোটমারী শৈলমারী চরাঞ্চলের বাসিন্দা ছকমল জানান, বন্যা আসবে নদীপারের কেউ ভাবেনি। অনেকের ধান, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির ক্ষেত পানির নিচে রয়েছে। পানি স্থায়ী হলে সব নষ্ট হয়ে যাবে। আমরা (কৃষকরা) খুবই ক্ষতিগ্রস্ত হব।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার সৃষ্টি করেছে। তবে রবিবার দুপুর থেকে পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বৃষ্টিপাতের সম্ভবনা কম জানিয়ে তিনি বলেন, পানি নেমে গেলে নদীর যে ভাঙন দেখা দেবে তা প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার লালমনিরহাটের মহিষখোঁচা এলাকা পরিদর্শন শেষে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বন্যার্তদের তালিকা তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে কিছু বানভাসিকে সহয়তা প্রদান করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুদ রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী বানভাসিদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

T.A.S / জামান

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু