৬ মাসেও ফল না দেয়ায় বাকৃবির করিম ভবনে শিক্ষার্থীদের তালা
পরীক্ষা দেয়ার ৬ মাস পার হয়ে গেলেও ফল দিতে পারেনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি রসায়ন বিভাগ। এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করেন ওই বিভাগের স্নাতকোত্তর থিসিস সেমিস্টারের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীর খাতা না জমা দেয়ার কারণে ফল আটকে রয়েছে। এছাড়াও পরে শিক্ষার্থীরা করিম ভবনটি (যে ভবনে রসায়ন বিভাগ রয়েছে) তালা দিয়ে দেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা করিম ভবনে তালা দেন। এতে বিপাকে পড়েন অন্য শিক্ষার্থীরা। দুপুর ২টায় ভেটেরিনারি অনুষদের ৫ম বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় পরীক্ষার্থী শিক্ষার্থীদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, মার্চের ২৪ তারিখ আমরা পরীক্ষা শেষ করেছি। এদিকে অক্টোবরের ৭ তারিখ আমাদের থিসিসের জন্য ফরম পূরণের নোটিশ দিয়েছেন। কিন্তু ফল ছাড়া ফরম পূরণ করা যাবে না। ড. মো. আখতার হোসেন চৌধুরী আমাদের দুটি কোর্সের শিক্ষক ছিলেন। তার সেই দুটি কোর্সের খাতা জমা না দেয়ার কারণে ফল দিতে দেরি হচ্ছে। তিনি কোনো নিয়মের তোয়াক্কা করেন না। এমনকি এখন তিনি অনলাইনে ক্লাস নিচ্ছেন। আমরা আজকেই ফল চাই।
কৃষি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মৌসুমী আকতার বলেন, তাকে বিভাগ থেকে তিনবার নোটিস দিয়ে খাতা চাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তিনি জমা দেননি। সর্বশেষ ৩ সেপ্টেম্বর তাকে নোটিস দেয়া হয়েছে। তিনি খাতা জমা দিলেই আমরা ফলাফল প্রকাশ করতে পারব।
এ বিষয়ে কথা বলার জন্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
উপাচার্যের আশ্বাসে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর ২টার আগেই তালা খুলে দেন। এতে পরীক্ষার্থী শিক্ষার্থীরা পরীক্ষায় বসেন।
পরে কৃষি রসায়ন বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষার্থী এবং বিভাগের শিক্ষকদের সাথে আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি দ্রুত ফল চাই। এজন্যে আগামী ১ অক্টোবর দুপুর ১২টার মধ্যে বিভাগীয় প্রধানের কাছে খাতা জমা দিতে হবে এবং ২ তারিখ ফলা দিতে হবে। এর ব্যতিক্রম হলে আমি প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করব।
T.A.S / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ