ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৫:৪৮

ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিজেপি নিতা নিতেশ নারায়ণ সমর্থন করার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে ওলামা ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৭১ চত্বর থেকে  বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ হজরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, পীরসাহেব বাহাদুরপুর। আরো বক্তব্য রাখেন- শিবচর জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসা মুহতামিম আলহাজ হজরত মাওলানা আকরাম হুসাইন সাহেব, তালুকদারকান্দি মাদ্রাসার মুহতামিম আলহাজ হজরত মাওলানা শাহ আলম তালুকদার, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, এমদাদুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা নাসির উদ্দীন মোল্লাসহ অনেকে। 

সমাবেশে বক্তারা ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করতে হবে। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার