ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

ঈশ্বরদীতে নবাগত জেলা প্রশাসকের সাথে কর্মকর্তা ও সুশীল সমাজের মতবিনিময়


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৬:২২

ঈশ্বরদীতে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এ মতবিনিময় সভার। পরে ঈশ্বরদী পুলিশ স্টেশন পরিদর্শন করেন সদ্য যোগদানকারী পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, জামায়াতের জেলা আমির আবু তালেব মণ্ডল, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সহ-সভাপতি বিপুল জোয়ার্দার, সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা  প্রকৌশলী এনামুল কবীর, মৎস্য অফিসার আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সামাজিক নেতৃবৃন্দ।

 অনুষ্ঠানে প্রধান অতিথি উপবৃত্তিবঞ্চিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ প্রদান করেন।

উপস্থিত বক্তাদের বক্তব্যে রাস্তাঘাট, মাদক, আইনশৃঙ্খলাসহ ঈশ্বরদীতে লুটপাট, গুলিবর্ষণ, হাটঘাট দখলসহ বিরাজমান সকল সমস্যার কথা শোনার পর পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অতীতের সবকিছু ভুলে গিয়ে রাষ্ট্রের নিয়মানুযায়ী সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

এর আগে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ঈশ্বরদী পুলিশ স্টেশন পরিদর্শনকালে অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

T.A.S / জামান

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব