ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করায় প্রধান শিক্ষককে শোকজ


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১১:৬

চাঁদপুরের হাইমচর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠান করায় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান। রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ১৬ নং দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ হোসেনকে এ শোকজ করা হয়। শোকজে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ১৬নং দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদের নেতৃত্বে এ জন্মদিন পালিত হয়েছে।

এ জন্মদিন অনুষ্ঠানে স্বৈরাচারী শেখ হাসিনার গুন কীর্তন ও বৈষম্য বিরোধী ছাত্রদের সমালোচনা করে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিগন। অন্তবর্তী কালীন সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেও বক্তব্য রাখেন তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক কারণ দর্শানো নোটিশ পাঠান সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ হোসেনকে।

এর পূর্বে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এবং বিদ্যালয়ের সাবেক সভাপতির রাবেয়া বেগম উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ করেছিলেন।

১৬নং দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শরীফ হোসেন জানান, আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদ ও টেলু এরা দুজন বিদ্যালয় কক্ষে একটি সালিসি বৈঠক করার অনুমতি চায়। পরে আমি মাঠে বৈঠক করার অনুমতি দেই। আবহাওয়া অনূকূলে না থাকায় আমাকে না জানিয়ে দপ্তরিকে ডেকে বিদ্যালয় কক্ষে বৈঠক করে।

তিনি জানান, বৈঠক শেষে আমি জানতে পারি এটি একটি রাজনৈতিক সভা ছিল। আর এখানে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠান পালন করেছে। তারা আমার কাছে মিথ্যা কথা বলে অনুমতি নিয়েছে বলে বিষয়টি আমার জানা ছিল না।

উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয় কয়েকজন সচেতন মহলের মাধ্যমে জানতে পারি ১৬নং দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠান পালন করেছে। বিষয়টি আমি অবগত হয়ে সাথে সাথেই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

জামান / জামান

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু