ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৩:৩৬

'কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, থানার এসআই আনোয়ার হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা, শিক্ষক, কিশোর-কিশোরী ক্লাব সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, শিক্ষক মাহবুবা আকতার স্নিগ্ধা, রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সম্পাদক মো. বিপ্লব প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নারীদের সার্বিক উন্নয়নে কন্যাশিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার কথা বলেন। সেই সাথে তারা এগিয়ে যাওয়া নারীশিক্ষার ওপর গুরুত্ব দেন। পরে কিশোর-কিশোরী ক্লাবের কৃতী সদস্যদের পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী গোলাম রব্বানী।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির