ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মৎস্য সপ্তাহ ‍উপলক্ষে ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময়


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১:৩৪

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য বিভাগ। শনিবার (২৮ ‍আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অফিস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য সপ্তাহের সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ। এসময় তিনি জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ত্রিশালে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে- সাংবাদিকদের সাথে মতবিনিময়সহ মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা, স্থানীয় সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার প্রদান, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্যচাষিদের নিয়ে মতবিনিময়, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার