ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আন্দোলনে নিহত নয়নকে বীরের মর্যাদা দেয়া হবে : দুলু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৪:০

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে গিয়ে ঢাকার কাঁঠাল বাগান এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ নয়ন ইসলামকে বিএনপি ক্ষমতায় এলে বীরের মর্যাদা প্রদান করা হবে এবং তার এলাকার স্কুল ও রাস্তাঘাট তার নামে নামকরণ করা হবে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নিহত শহীদ নয়ন ইসলামের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিহত নয়ন ইসলাম দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সদস্য ছিল।

বিএনপির এই নেতা আরো বলেন, এখনো পরাজিত শক্তিরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। এই সরকারের লোকেরা হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাদের স্বপ্নের সোনার সিংহাসন থেকে বিচ্যুতি ঘটার কারণে তারা আবার নতুন করে ষড়যন্ত্রে ফিরে যেতে চায়। আজকে আনসার বিদ্রোহ, কালকে পাহাড় বিদ্রোহ; তারপর সচিবালয় ঘেরাও। সুতরাং সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থেকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। এখনো দ্বিতীয় যুদ্ধ বাকি আছে। দ্বিতীয় যুদ্ধ হলো জনগণ কর্তৃক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

শোক সভায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, আদিতমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ছালেকুজ্জামাম সালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ নয়ন ইসলামের কবর জিয়ারতের পর তার স্ত্রী ও সন্তানের হাতে এক লাখ টাকা তুলে দেন আসাদুল হাবিব দুলু।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রায় ৪৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নয়ন মিয়া। গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় নয়ন মিয়ার।

T.A.S / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত